ঢাকাSaturday , 20 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের দুই শিক্ষার্থীকে পাচারের অভিযোগ

admin
April 20, 2019 9:34 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের দুই শিক্ষার্থীকে পাচারের অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থীরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের খোকার মেয়ে রিফুজা খাতুন (১৪) এবং কুবাত আলীর মেয়ে ছাদিয়া খাতুন। রিফুজা খাতুন চাদনীমুখা পিজে আলিম মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী এবং ছাদিয়া খাতুন নাপিতখালী প্রাইমারি স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে একই এলাকার হযরত আলীর মেয়ে করুনা শিক্ষার্থী রিফুজা ও ছাদিয়া খাতুনকে নিয়ে চৌদ্দরশী লঞ্চে উঠতে দেখেন বলে জানিয়েছেন স্থানীরা। এরপর থেকে ওই দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এছাড়া চাঁদনীমুখা থেকে লঞ্চঘাট পর্যন্ত পৌঁছে দেন চাদনমুখা গ্রামের রুহুল আমিন গাইনের ছেলে আমিনুর। করুনা ও আমিনুর একই সাথে বসে চা সিগেরেট খেয়েছেন বলে তারা জানান। এরপর থেকে আমিনুরের মোবাইল (০১৯৩৯৪৪৪৩৯০) নাম্বারটিও বন্ধ রয়েছে।
এদিকে, শিক্ষার্থী রিফুজা খাতুনের মাতা মাফুজা জানান, শনিবার দুপুর ১টার দিকে রিফুজা আমার মোবাইলে (০১৭০৭৫২৮৭৬৫ নাম্বারে) ফোন করে জানায় আজ (শনিবার) সন্ধ্যা ৬টার দিকে তাদের বিক্রয় করা হবে। এ সময় সে হাওমাও করে কান্নাকাটি করতে থাকে। এরপরই করুনা তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। এরপর থেকে তাদের আর কোন যোগাযোগ পাওয়া যাচ্ছে না। এঘটনায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। তিনি অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধারের দাবিতে সাতক্ষীরা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি শুনেছেন জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।