খেশরা (তালা) প্রতিনিধি: তালা উপজেলা পরিষদ নির্বাচনে সদ্য বিজয়ী মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়িকে খেশরা ইউনিয়নের শাহপুর গ্রামবাসীর পক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৮টায় শাহপুর নিরিবিলি বাজারে স্থানীয়রা তাকে এ সংবর্ধনা প্রদান করে।
অনুষ্ঠানে খেশরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বকর খাঁনের সভাপতিত্বে ও আলোকিত শাহপুরের সভাপতি মাসুদ আল কবীর রাজনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন রাজু। আরও উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম লাল্টু, ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য আমিনুল ইসলাম মিন্টু, ইউনিয়ন যুব লীগের আহবায়ক ফারুখ হোসেন পিল্টু, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকরি শিক্ষক হাসিবুর রহমান হাসিব, মুরশিদা পারভীন পাঁপড়ির স্বামী মনজুরুল কাদের শিমুল প্রমুখ।
