কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কমিটি গঠন করা হয়েছে। জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ মারুফ হাসান ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের স্বাক্ষরিত পত্রে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দীনবন্ধু সভাপতি, শেখ আসলাম সাধারণ সম্পাদক ও কামরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ২ বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়।
এর আগে কমিটি গঠনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার উপজেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা আনিছুজ্জামান খোকন, আব্দুল্লাহ মোড়ল, আব্দুস সোবহান হাবিবুর রহমান হাবু, খান শহিদুল ইসলাম, মোকলেছুর রহমান মুকুল, আহম্মাদ আলী খানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
