মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): বাড়িতে আগুন থেকে সাবধান থাকুন। আজ ব্যবসায় অতিরিক্ত পরিশ্রমেও কোন লাভ হবে না। আপনার সঙ্গে আলোচনায় মানুষ শান্তি পাবে।
বৃষ (২১ এপ্রিল – ২০ মে): রাস্তাঘাটে কোন বিপদ থেকে সাবধান। আজ আপনি সহজেই শত্রুপক্ষকে চিনে নিতে সক্ষম হবেন। আজ সারা দিন আলস্যের মধ্যে কাটবে এবং ব্যবসায় ক্ষতি হবে।
মিথুন (২১ মে – ২০ জুন): প্রতিযোগিতায় জয় লাভ। ধর্মে কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি হবে। মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে।
কর্কট (২১ জুন – ২০ জুলাই): পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহন চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ।
সিংহ (২১ জুলাই – ২০ আগস্ট): ব্যবসার দিকে সকাল থেকে একটু চাপ থাকবে। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। মনে মনে কোন ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে।
কন্যা (২১ আগস্ট – ২০ সেপ্টেম্বর): পাওনা টাকা আদায় হতে পারে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়।
তুলা (২১ সেপ্টেম্বর – ২০ অক্টোবর): আজ একটু সমস্যার ভিতর দিয়ে দিন কাটতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। নিম্ন বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ।
বৃশ্চিক (২১ অক্টোবর – ২০ নভেম্বর): লোকের কাছে ভালবাসা পাবেন। আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে।
ধনু (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): গুরুদেব সঙ্গে থাকায় মানসিক দিক দিয়ে খুব ভাল লাগবে। আজ কর্ম ভাল হবে কিন্তু মনে একটা ব্যাকুলতা কাজ করবে। দোষী না হলেও কারও বিশ্বাস ভঙ্গের কারণ হতে পারেন।
মকর (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): পূজাপাঠের জন্য মনে ভক্তি বাড়তে পারে। কুচিন্তা আপনার কর্মে বাধার সৃষ্টি করবে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করার ভাল সময়। কোন কারণে পুরস্কার পেতে পারেন।
কুম্ভ (২১ জানুয়ারি – ২০ ফেব্রুয়ারি): সকালের দিকে চোখের কোন কষ্ট বাড়তে পারে। আজ কোন বিশেষ কারণে সংসারে অশান্তির জন্য পরগৃহে আশ্রয় নিতে হতে পারে। প্রিয়জনের শারীরিক উন্নতির খবর পেতে পারেন।
মীন (২১ ফেব্রুয়ারি – ২০ মার্চ): উচ্চব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়।
