ঢাকাFriday , 19 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিবি হসপিটাল ১ম বিভাগ ক্রিকেট লীগের শিরোপা জিতেছে ইউনুছ আলী স্মৃতি সংসদ

admin
April 19, 2019 9:46 pm
Link Copied!

রাইয়ান সাকিল: সাতক্ষীরায় সিবি হসপিটাল ১ম বিভাগ ক্রিকেট লীগের শিরোপা জিতেছে ইউনুছ আলী স্মৃতি সংসদ।
শুক্রবার (১৯ এপ্রিল) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল ম্যাচে সেতু বন্ধন ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ইউনুছ আলী স্মৃতি সংসদ।
সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে ইউনুছ আলী স্মৃতি সংসদ। রবিউল ও বেলাল উদ্বোধনী জুটিতে করেন ২৫ রান। দিনের প্রথম উইকেট তুলে নেন সেতু বন্ধন ক্লাবের রব্বানী। ওপেনার বেলালকে বোল্ড আউট করেন এই বোলার। মাত্র ১১ রান আসে বেলালের ব্যাট থেকে। এরপর ক্রিজে নামেন রাসেল। তবে ব্যাট হাতে জ¦লে উঠতে ব্যর্থ হন তিনি। ৪ রানে করে আজিজুলের বলে কাঁটা পড়েন এই ব্যাটসম্যান। রাসেলের পর উইকেটে নামেন নাইম। অন্য প্রান্তে থাকা দলের আরেক ওপেনার রবিউলকে নিয়ে বোলরদের উপর চাপ সৃষ্টি করেন তিনি। নাইম ও রবিউল মিলে তৃতীয় উইকেটে গড়েন ১২৫ রানের জুুটি। অপরদিকে উল্টো ব্যাটসম্যানদের চাপে ফেলান প্রতিপক্ষের আবীর। নাইমসহ পর পর দুই ব্যাটসম্যানকে আউট করেন তিনি। কিন্তু শুরু থেকে দুর্দান্ত খেলে যান ওপেনার রবিউল। এর মাঝে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ দিকে শরীফ ও অনিকে নিয়ে ছোট জুটি গড়েন এই ওপেনার। ব্যক্তিগত ৭৩ রানে শাওনের বলে আউন হন রবিউল। এরপর রান আউন হয়ে ফেরেন অনিও। ৪৯.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে ইউনুছ আলী স্মৃতি সংসদ। ইউনুছ আলী স্মৃতি সংসদের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন ওপেনার রবিউল। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন নাইম। এছাড়া আশিক ২১ ও শরিফ ১৬ রান করেন। সেতু বন্ধন ক্লাবের হয়ে আজিজুর ও আবীর ৩টি এবং শাওন ও রব্বানী ১টি করে উইকেট শিকার করেন।
২৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি সেতু বন্ধন ক্লাব। ব্যক্তিগত ১১ রানেই ফেরেন ওপেনার হিমেল। দ্বিতীয় ইনিংসের প্রথম উইকেট নেন ইউনুছ আলী স্মৃতি সংসদের অনি। ওপেনার হিমেল আউট হলে ক্রিজে নামেন ভিক্টর। দলের আরেক ওপেনার শাওন ও ভিক্টরকে নিয়ে দ্বিতীয় জুটিতে আসে ৮১ রান। দলীয় ৯৮ রানে অনির দ্বিতীয় শিকার হন ভিক্টর। ক্রিজে থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ওপেনার শাওন। তবে অপর প্রান্ত থেকে উইকেট শিকার করতে থাকে অনি ও নিশাতরা। ব্যক্তিগত ৪৯ রানে নিশাতের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন শাওন। এরপর প্রতিপক্ষের বোলিং তোপে আর কোন ব্যাটসম্যান ক্রিজে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১৭৩ রানে থেমে যায় সেতু বন্ধন ক্লাবের ইনিংস। ফলে ৫৯ রানের দুর্দান্ত জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে ইউনুছ আলী স্মৃতি সংসদ। সেতু বন্ধন ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন শাওন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন ভিক্টর। ইউনুছ আলী স্মৃতি সংসদের অনি ও নিশাত ৩টি এবং রাসেল ২টি করে উইকেট লাভ করেন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইউনুছ আলী স্মৃতি সংসদের রবিউল ইসলাম। আম্পায়ার ছিলেন আবু হাসান বাবলু ও সঞ্জীব ব্যনার্জী, স্কোরার ছিলেন কাজী ফরহাদ।
পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপদের দলের খেলোয়াড় ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত সেতুবন্ধন ক্লাবের আজিজুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার দেওয়ান আকরামুল হক ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা। আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, ইদ্রিস বাবু, মীর তাজুল ইসলাম রিপন, আখতারুজ্জামান মুকুল ও বিসিবির জেলা কোচ মুফাছিনুল ইসলাম (তপু)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।