ঢাকাFriday , 19 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে রাফি’র উত্ত্যক্তকারী, ধর্ষক ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

admin
April 19, 2019 1:28 am
Link Copied!

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফি’র ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্যোশাল হেল্প অর্গানাইজেশন এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা দ্রুত বিচার আইনে নুসরাত জাহান রাফির উত্ত্যক্তকারী, ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন।
শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালিনী ইউনিটের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মামুনূর রশীদ সুমন, সাংগঠনিক সম্পাদক মো. ইমাম হুসাইন, সুন্দরবন স্যোশাল হেল্প অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাকালীন সদস্য যথাক্রমে মো. ইসহাক হোসেন, হাফিজ আল আসাদ, জামাল হোসেন, মোহাম্মাদ জসিম, আব্দুল সালাম কার্লুস, মো. ইমাম হোসেন, মো. আব্দুল্লাহ, এম নুরুজ্জামান, মো. ইব্রাহীম খলিল, আব্দুুর রহমান, গফফার, মো. ইয়াছিন, এম গোলাম মোস্তফা, আল-আমিন, আব্দুস সালাম, সোহাগ হোসেন প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশকে সফল করার লক্ষ্যে সংহতি প্রকাশ করে যোগ দেন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের (ভার.) প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল, সিনিয়র শিক্ষক মো. বশির আহম্মেদ, সহকারী শিক্ষক পাভেল কুমার জোয়াদ্দার, সহকারী শিক্ষক মো. বিল্লাল হোসেনসহ সর্বস্তরের নারী-পুরুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।