পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান (৭০) হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে সাতক্ষীরা সিবি হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে।
তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন মুজিব বাহিনীর তৎকালীন কমান্ডার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজউদ্দীন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি, ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম বাবলু প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
