ঢাকাFriday , 19 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

থানাঘাটায় পীরত্ব সম্পত্তি রক্ষায় মামলা: আদালত গঠিত টিমের তদন্ত সম্পন্ন: প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় নেওয়ার দাবি এলাকাবাসীর

admin
April 19, 2019 9:41 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামে অবস্থিত পীর আলী শাহ্ ওরফে মিয়া সাহেবের পীরত্বের সম্পত্তি দখলের লক্ষ্যে পৈত্রিক সম্পত্তি হিসেবে দাবি করায় আদালত গঠিত টিমের তদন্ত সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে থানাঘাটাস্থ মিয়া সাহেবের দরগাহ শরীফে জেলা যুগ্ম দায়রা জজ-১ এর বিচারক মোখলেছুর রহমানের আদালত কর্তৃক নিয়োগকৃত তদন্ত টিমের কমিশনার অ্যাডভোকেট আনিছুল কাদির ময়নাসহ এই টিমের অন্যান্য সদস্যরা এই তদন্ত সম্পন্ন করেন।
আদালতের দেওয়ানী মামলা সূত্রে জানা যায় যে, ঐ সম্পত্তি ১৯২৭ সালের ডি.এস এবং ১৫৭৪ খতিয়নে ৬ একর ৮৩ শতক এবং সন্তোষ রায় কর্তৃক দানকৃত ২৯ শতক জমির মালিক পীর আলী শাহ্ ওরফে মিয়া সাহেব।
পীর কেবলার মৃত্যু পরবর্তী সময়ে মসজিদ, মাজার, থানাঘাটা বটতলায় পীর শাহাবুদ্দিন আরব, পীর কুতুব উদ্দিন আরব মাজার ও পুকুরসহ পীরত্ব সম্পত্তি রক্ষাণাবেক্ষণের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একটি সংরক্ষণ কমিটি গঠন করে। এভাবে চলতে থাকাকালীন গোপনে ঐ এলাকার আবুল হোসেন নামে এক ব্যক্তি ঐ পীরত্ব সম্পত্তি তার নামে এস.এ রেকর্ড করে নেন। কিন্তু সেই ব্যক্তি তার জীবদ্দশায় নিজের সম্পত্তি বলে দাবি ও ভোগ দখল করেননি। আবুল হোসেনের মুত্যুর পর তার ওয়ারেশ কাজী আবু তোরাব, কাজী তোহা, কাজী তারেক ও কাজী তাহের পৈত্রিক সম্পত্তি বলে দাবি করলে ইসলামিক ফাউন্ডেশন কর্র্তৃক ঘোষিত দরগা শরীফ নির্মাণ সংস্কার কমিটির সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন কমিটি ও ধর্ম প্রাণ মুসলমান ও পীর সাহেবের ভক্তদের অনুরোধে ঐ সম্পত্তি রক্ষা করতে পীরত্ব সম্পত্তি দাবি করে বাদী হয়ে মামলা দায়ের করেন।
বিবাদী পক্ষ আদালতে বলেছে যে, থানাঘাটায় কোন পীরের মাজার নেই, পুকুর নেই এবং পীরের নামে কোন সম্পত্তি নেই। তবে, তদন্তকালে পীর আলী শাহ ওরফে মিয়া সাহেব, থানাঘাটা বটতলায় পীর শাহাবুদ্দিন আরব, পীর কুতুব উদ্দিন আরব’র প্রাচীন মাজারের প্রমাণ মেলে।
তদন্তকালে উপস্থিত ছিলেন কোর্ট নিয়োগকৃত কমিশনার অ্যাডভোকেট আনিছুল কাদির ময়না, বাদী পক্ষের আইনজীবী তারক কুমার মিত্র, দরগা শরীফ নির্মাণ সংস্কার কমিটির সভাপতি সরদার নজরুল ইসলাম, আকবর আলী, বিশিষ্ট ব্যবসায়ী নুর আলী, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, দরগা শরীফ নির্মাণ সংস্কার কমিটির সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন, আশরাফ আলী, শ্রমিক নেতা শেখ রবিউল ইসলাম, শেখ আব্দুল কাদের, সুরত আলীসহ কমিটির নেতৃবৃন্দ, এলাকার ধর্মপ্রাণ মুসলমান, পীর ভক্ত ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় তারা জানান, সম্পত্তিটি পীরত্ব সম্পত্তি। কোন ব্যক্তি মালিকানার সম্পত্তি নয়। একটি স্বার্থান্বেষী মহল এটিকে পৈত্রিক সম্পত্তি দাবি করে পীর সাহেবের নির্মিত মসজিদ ও মাজার ধ্বংস করার চক্রান্তে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে মাজার, মসজিদ সংরক্ষণ কমিটি, ধর্মপ্রাণ মুসলমান ও পীর ভক্তরা পীরত্ব সম্পত্তি রক্ষার্থে রেকর্ড সংশোধন পূর্বক তা প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় নেওয়ার দাবি জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।