ঢাকাFriday , 19 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুশখালী ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কমিটি অনুমোদন

admin
April 19, 2019 9:53 pm
Link Copied!

সাতক্ষীরা সদর উপজেলার ২নং কুশখালী ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে সভাপতি পদে ডা. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মো. সোহাগ হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুস সালামকে মনোনীত করা হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৫টায় সংগঠনের জেলা কার্যালয়ে এই কমিটির তালিকা হস্তান্তর করা হয়।
সংগঠনের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবুল বাশারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। আরো বক্তব্য রাখেন পৌর সহ-সভাপতি ইদ্রিসুল ইসলাম, পৌর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কুশখালী ইউনিয়ন কমিটির সহসভাপতি সিরাজুল ইসলাম, আক্তারুল ইনলাম, কবিরুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।