মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দু’জন সাহিত্যিকের নতুন ৩টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৭ এপ্রিল) বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন সাহিত্যিক অধ্যাপক হোসাইন নজরুল হক রচিত কাব্যগ্রন্থ ‘মা জননী অপেক্ষায়’ এবং শফিক শিমুর দু’টি গ্রন্থ ‘গুলটে দা’ ও ‘কুয়াশায় ভেজা সকাল’র মোড়ক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মো. আব্বাস উদ্দীন, এসএম মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি-২ (মণিরামপুর) এর সচিব নার্গিস নাহার, যুগ্ম সম্পাদক প্রভাষক নুরুল হক, সাহিত্যিক অধ্যাপক হোসাইন নজরুল হক, শফিক শিমু, আসাদুজ্জামান রয়েল, কবি ও সাহিত্যিক অশোক কুমার বিশ্বাস প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
