ঢাকাThursday , 18 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় চিরকুট লিখে স্কুল ছাত্রীর আত্মহত্যা

admin
April 18, 2019 10:02 pm
Link Copied!

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে জান্নাতুল মাওয়া মুক্তি (১৬) নামের দশম শ্রেণির এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে চিরকুট লিখে রেখে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। জান্নাতুল মাওয়া মুক্তি উপজেলার পারুলিয়া ইউনিয়নের খাঁসপাড়া এলাকার মুনসুর আলী সরদারের মেয়ে এবং পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
আত্মহত্যার আগে মুক্তির লেখা চিরকুটটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো,
‘আমার মৃত্যুর জন্য কেহ দায়ী নহে। সবাই আমাকে ক্ষমা করিয়া দিবেন। প্রত্যেকে নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। আমার কাছে যা কিছু টাকা-পয়সা ছিল তা আমার টেবিলের ওপর রেখে গেলাম। আমার সব কিছু দিপ্তির (ছোট বোন) জন্য রেখে গেলাম। সব কিছু থাকলেও শুধু আমিই পৃথিবীতে থাকলাম না। মা-বাবা তোমাদের কাছে একটা জিনিস দাবি করলাম, সেটা হলো ক্ষমা। তোমরা আমাকে ক্ষমা করে দিও। নামাজ পড়ে আমার জন্য দোয়া করো। আর দিপ্তিকে আদর, স্নেহ, মায়া-মমতা, নয়নের মনি এবং অল্প শাসনের মাধ্যমে ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবা। আমি আসলে খারাপ। দিপ্তি অনেক ভালো মেয়ে। আমার অনুপস্থিতিতে ওর যেন কোন কষ্ট না হয় সেদিকে খেয়াল রেখো। কষ্ট কি জিনিস এটা যেন আমার ছোট বোন বুঝতে না পারে। দিপ্তি বড় হয়ে উচ্চ পদের চাকরি করবে। তোমরা ওকে সাহায্য করো। আমার জন্য পৃথিবীটা অনেক কঠিন। বেঁচে থাকার কোন দরকার ছোটবেলা থেকেই আমার ছিলোনা। কখনো ভালো মেয়ে হয়ে বাঁচতে পারতাম না। তাইতো চলে গেলাম ঐ পারে। তোমাদের ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে আমার। তবুও পারলাম না নিজেকে আটকাতে ঐ মৃত্যুর হাত থেকে। আজ হোক বা কাল চলে তো আমাকে যেতেই হতো। তাই না হয় আজই চলে গেলাম। বাবা-মা তোমাদের আর কষ্ট করে আমাকে দেখতে হবে না। সবাই ভালো থেকো তোমরা। আমার পাড়া-প্রতিবেশী, স্কুলের শিক্ষক, আমার বান্ধবী আর সকল মানুষকে খুব মিস করছি। তাদের সবার জন্যও কষ্ট হচ্ছে আমার। ঠিকই নিজের ভুল বুঝতে পারলাম, কিন্তু আমার অনেক দেরি হয়ে গেলো। আর বেশী কিছু লিখলাম না। কারণ প্রত্যেকটি কথা লিখতে আমার খুব কষ্ট হচ্ছে। শেষ বার একটা কথা বলবো যে, মা-বাবা ও বোন তোমরা আমাকে ক্ষমা করো। আর দিপ্তিকে বলো লক্ষ্মীসোনার মতো পড়াশুনা করতে। আমার আয়ু এই পর্যন্তই ছিলো। আমার মৃত্যুর সময় সকাল ১০.৪৫। জান্নাতুল মাওয়া মুক্তি।’
এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, আত্মহত্যার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে স্কুলছাত্রী মুক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।