ঢাকাWednesday , 17 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে শিক্ষকের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে মামলা, প্রতিবাদে মানববন্ধন

admin
April 17, 2019 9:22 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের নকিপুর সরকারি হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের সদস্যরা শিক্ষক মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১৬, তাং- ১৭/০৪২০৪৯।
এদিকে, সহপাঠীর শ্লীলতাহানীর প্রতিবাদে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে স্কুলের শিক্ষার্থীরা বুধবার সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার (১৬ এপ্রিল) স্কুল চলাকালীন সময়ে শিক্ষক হাফিজুর রহমান ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানী ঘটনায়। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে।
তারা আরও জানায়, ওই শিক্ষক প্রায়ই মেয়েদের সাথে অশোভন আচরণ করেন।
এদিকে, অভিভাবকরা ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্কুলের প্রধান শিক্ষক ড. মো. আব্দুল মান্নান বলেন, তদন্ত সাপেক্ষে শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। হাফিজুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জমান দোষীকে আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।