ঢাকাWednesday , 17 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত

admin
April 17, 2019 10:26 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় কুমার সাহার নেতৃত্বে র‌্যালিতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, ডা. ওমর ফারুখ, ডা. রেদওয়ান রাইসুল ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
র‌্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে স্বাস্থ্য পরিদর্শক কার্ত্তিক চন্দ্র পালের ব্যবস্থাপনায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে, স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা অজয় কুমার সাহা। এসময় রক্তের গ্রুপ নির্ণয়ে নিয়োজিত ছিলেন, ডা. মোস্তফা কামাল, ডা. আবু কওছার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।