ঢাকাWednesday , 17 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় মুজিবনগর দিবস পালিত

admin
April 17, 2019 10:25 pm
Link Copied!

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০১৯ পালিত হয়েছে।
বুধবার দিবসটি উদযাপন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী জেরিন কান্তা।
আরও উপস্থিত ছিলেন, উলাশী ইউনিয়নের চেয়ারম্যান আয়নাল হক, বাগআঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান, কায়বা ইউনিয়নের চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।