ঢাকাWednesday , 17 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে ৩৬০ কেজি ভেজাল মধুসহ আটক ৪জনকে জরিমানা

admin
April 17, 2019 9:28 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী থেকে ৩৬০ কেজি ভেজাল মধুসহ চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয়।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দাতিনা খালী গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল মধুসহ তাদের আটক করে বুড়িগোয়ালিনী নৌ-থানার অফিসার ইনচার্জ অনিমেষ হালদারের নেতৃত্বাধীন একটি দল।
আটককৃতরা হলেন, গাবুবা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আসাদুল (৪০), মাসুম বিল্লাহ (৫০), সাহেব আলী (৫৫) ও রবিউল।
পরে বিকাল ৫টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার ভাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত মধু উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর বিকাশ চন্দ্র সরকারের নিকট হস্তন্তর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুখ হোসাইন সাগর, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু সুফিয়ান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।