দৈনিক সুপ্রভাত সাতক্ষীরায় ১২ এপ্রিল প্রকাশিত ‘তালার মহান্দী খ্রিস্টান মিশনে আগুন’ শীর্ষক সংবাদে প্রকাশিত ‘মহান্দী বি.এ.জি চার্চের পুরোহিত অনাদী বিশ^াসের সাথে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মতবিরোধ চলছিল’ বিষয়ক তথ্য অসত্য বলে দাবি করেছে বি.এ.জি চার্চ।
একই সাথে ওই সংবাদের প্রতিবাদ জানিয়েছের সংগঠনটির চেয়ারম্যান যোনাথন লিতু মুন্সী। প্রতিবাদলিপিতে মহান্দী বি.এ.জি চার্চের পুরোহিত অনাদী বিশ^াসের সাথে স্থানীয় খ্রীষ্টান সম্প্রদায়ের কোন মতবিরোধ নেই এবং বি. এ.জি চার্চ শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে সম্পূর্ণ অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে বলে দাবি করা হয়েছে। আবার, একই প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের বিরোধীতাকারী কতিপয় দুষ্কৃতিকারী যারা ইতোপূর্বে বিভিন্নভাবে হুমকি দান, কাজে বাধাদান ও সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে মিশনের ক্ষতি করেছে, এই নাশকতা তাদেরই কর্মকা- বলে বি.এ.জি চার্চ মনে করে।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবাদলিপিতে বিভিন্ন সময়ে মিশনের কাজে বাধা দেওয়ার যে বিষয়টি উল্লেখ করা হয়েছে- প্রতিবেদনে উল্লিখিত বিরোধের বিষয়টি সেই সম্পর্কিত।
