ঢাকাWednesday , 17 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নুসরাত হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে জেলা মহিলা আ’লীগের মানববন্ধন

admin
April 17, 2019 9:39 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির পর আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।
বুধবার (১৭ এপ্রিল) বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ‘মুজিব নগর দিবসের প্রতিজ্ঞা হোক এমন, নারীদের বিরুদ্ধে আর নয় যৌন নিপীড়ন’ প্রতিপাদ্যে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাহানা মহিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা সুলেখা দাস, রোখসানা পারভীন, ফারজিনা নাহিদ নিগার, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, জেলা পরিষদের সদস্য মাহফুজা রুবি প্রমুখ।
বক্তারা বলেন, নারী নির্যাতনকারী ও যৌন হয়রানীকারী নরপশুদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তনু ও নুসরাত জাহানের মত মেয়েদের আর যাতে জীবন দিতে না হয়, সেজন্য বাংলার নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।
বক্তারা দোষীদের যথাযথ শাস্তি প্রয়োগের মাধ্যমে এ ধরনের অপরাধ যাতে আর না ঘটে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।