ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর জাহানাবাজ পশ্চিম পাড়ায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (১৭ এপ্রিল) বিকাল পৌনে ৪টায় জাহানাবাজ পশ্চিম পাড়ার মহাসিন হোসেনের ছেলে মুন্না (৫) বাড়ির মটর ভ্যান নিয়ে খেলা করছিল। এমন সময় ভ্যানের পিকাপে চাপ দিতেই ভ্যানটি চলতে শুরু করে গাছের সাথে গিয়ে ধাক্কা দেয়। এতে বুকে আঘাত পেয়ে নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু মুন্নার। তার এই করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
