কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়ক আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শেখ আবু শাহীন। উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসআর সাঈদ, ডা. কামরুজ্জামান, ডা. তৌফিকুল ইসলাম, ডা. লায়লাতুন নেছা, ডা. সৌমেন বিশ্বাস, ডা. রুমি প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
