ঢাকাWednesday , 17 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুশুলিয়া ইউনিয়ন যুব ফোরামের কমিটি গঠন

admin
April 17, 2019 10:01 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বেসরকারি সংস্থা লিডার্স এর ইউনিয়ন যুব ফোরাম কমিটি গঠন করা হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ইয়ুথ মোবিলাইজেশন ফর সোস্যাল চেঞ্জ কার্যক্রমের আওতায় ইউনিয়ন যুব ফোরাম কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
কুশুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ অহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন কুশুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।
সভায় লিডার্স এর প্রোগ্রাম সমন্বয়কারী হরিদাস কুমার ঢালী, প্রোগ্রাম অফিসার সুলতা সাহা, ফিল্ড ফ্যাসিলিটেটর জুলেখা খাতুন, বাবর আলীসহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বাসুদেব সরকারকে সভাপতি এবং শেখ মাসুদুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট কুশুলিয়া ইউনিয়ন যুব ফোরাম কমিটি গঠন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।