কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন এর নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সাহাবুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা জমিরুল হায়দার, সমবায় কর্মকর্তা মুজিবর রহমান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
