কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ইঞ্জিন ভ্যানের নিচে চাঁপা পড়ে প্রাণ গেছে চালক জিয়ারুল ইসলামের (২০)।
বুধবার দুপুরে উপজেলার মৌতলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ইঞ্জিন ভ্যান চালক সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর গ্রামের আব্দুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে জিয়ারুল বাড়ি থেকে ইঞ্জিন ভ্যানে কাঠ নিয়ে কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজারের উদ্দেশ্যে রওনা হন। দুপুরে মৌতলা বাজারে পৌঁছালে আকস্মিক ইঞ্জিন ভ্যান রাস্তার উপরে উল্টে গেলে চালক জিয়ারুল ইসলাম ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে সাতক্ষীরা থেকে পরিবারের সদস্যরা এসে মৃতদেহ সাতক্ষীরায় নিয়ে যায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।কালিগঞ্জে ইঞ্জিনভ্যানের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ইঞ্জিন ভ্যানের নিচে চাঁপা পড়ে প্রাণ গেছে চালক জিয়ারুল ইসলামের (২০)।
বুধবার দুপুরে উপজেলার মৌতলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ইঞ্জিন ভ্যান চালক সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর গ্রামের আব্দুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে জিয়ারুল বাড়ি থেকে ইঞ্জিন ভ্যানে কাঠ নিয়ে কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজারের উদ্দেশ্যে রওনা হন। দুপুরে মৌতলা বাজারে পৌঁছালে আকস্মিক ইঞ্জিন ভ্যান রাস্তার উপরে উল্টে গেলে চালক জিয়ারুল ইসলাম ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে সাতক্ষীরা থেকে পরিবারের সদস্যরা এসে মৃতদেহ সাতক্ষীরায় নিয়ে যায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।