জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর: শ্যামনগরের বংশীপুরে সাপের কামড়ে অনিমেষ কয়াল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বংশীপুর গ্রামে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত অনিমেষ ওই গ্রামে মহাদেব কয়ালের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকালের দিকে নিজ ধান ক্ষেতে কাজ করার সময় বিষধর সাপে তাকে কামড় দেয়। এতে অল্প কিছুক্ষণের মধ্যেই সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় ওঝা’র কাছে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী ঘটনার সত্যতা স্বীকার করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
