ঢাকাTuesday , 16 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা সম্পন্ন

admin
April 16, 2019 10:03 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ‘জন্মভূমির ভূমি শুদ্ধ রাখিও তুমি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সাতক্ষীরায় ৫ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা ২০১৯ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে।
সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর সহকারী কমিশনার (ভূমি) মো. রনি আলম নুর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ভূমি অফিসের কাননগোহ শফিকুল ইসলাম, প্রধান সহকারী মো. নজরুল ইসলাম, নাজির তপন কুমার সরদার, সার্ভেয়ার ইমদাদুর রহমান তারেক, পৌর ভূমি সহকারী কর্মকর্তা কান্তি লাল সরকার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মোখলেস আলী, গাজী মোহাম্মদ আলী, পৌর উপসহকারী ভূমি কর্মকর্তা মো. আজিজ হাসান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।