ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, জুতা, বিট লবণ, বাই সাইকেল ও গরুর মাংস জব্দ করেছে। মঙ্গলবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার ভোর ৫টায় গাজীপুর বিওপি’র সদস্যরা বেলতলা এলাকায় অভিযান পরিচালনা করে ৮৯ হাজার ৬ শত টাকা মূল্যের ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।
সোমবার দিবাগত রাত ১০টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা কেড়াগাছি এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা মূল্যের ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল, রাত ১টায় একই বিওপি’র সদস্যরা খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩০ হাজার টাকা মূল্যের ৭৫ জোড়া ভারতীয় জুতা জব্দ, রাত সাড়ে ১১টায় একই বিওপি’র সদস্যরা খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা মূল্যের ৪০ কেজি ভারতীয় পঁচা গরুর মাংস ও মঙ্গলবার সকাল ৯টায় কেড়াগাছি পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় বাই সাইকেল জব্দ করে।
এছাড়াও সোমবার দিবাগত রাত ১টায় একই বিওপি’র সদস্যরা কুঠিবাড়ী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৪ হাজার টাকা মূল্যের ২টি ভারতীয় বাই সাইকেল, রাত সাড়ে ৪টায় কুশখালী বিওপি’র সদস্যরা কুশখালী যাত্রী ছাউনী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১২ হাজার ৮ শত টাকা মূল্যের ৩২ বোতল ভারতীয় ফেনসিডিল, একই দিন রাত ৪টায় একই বিওপি’র সদস্যরা কুশখালী যাত্রী ছাউনী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় বাই সাইকেল, সোমবার বিকাল ৪টায় ভোমরা বিওপি’র সদস্যরা লক্ষীদাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ হাজার ৫ শত টাকা মূল্যের ৩৮ জোড়া ভারতীয় জুতা, তিনটি অ্যালুমুনিয়াম কড়াই এবং দুটি চিলনচি ও একই দিন সকাল ৭টায় একই বিওপি’র সদস্যরা ভোমরা পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪২ হাজার টাকা মূল্যের ১০৫ জোড়া ভারতীয় জুতা জব্দ করে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বৈকারী বিওপি’র সদস্যরা বলদঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩ হাজার টাকা মূল্যের ৫০ কেজি ভারতীয় বিট লবণ জব্দ করে।
একইদিন রাত সাড়ে ৮টায় তলুইগাছা বিওপি’র সদস্যরা কাউনডাংগা নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২১ হাজার টাকা মূল্যের তিনটি ভারতীয় বাই সাইকেল ও ভাদিয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে ৭ হাজার ৫ শত টাকা মূল্যের ১৫ কেজি ভারতীয় পঁচা গরুর মাংস জব্দ করে।
