বাংলাদেশ তাঁতীলীগ কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার কালিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান এবং সদস্য সচিব এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মহররম হোসেনকে আহ্বায়ক এবং আবু হাসানকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান শেখ মেহেদি হাসান সুমন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক সুকান্ত দাস, রেজাউল খান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
