কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ উদ্বোধনের পরপরই কালিগঞ্জে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সেবা সপ্তাহের কর্মসূচি শুরু করে।
‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের স্যানিটারি ইন্সপেক্টর আব্দুস সোবহানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন প্রমুখ।
এসময় মেডিকেল অফিসার বাবুরাম মন্ডল, বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এর কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিলন কুমার ঘোষ, নবযাত্রা প্রকল্প’র কর্মকর্তাসহ বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হবে এবং সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
