ডেস্ক রিপোর্ট: যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং বিষয়ক ৩ দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) মল্লিক সাঈদ মাহবুব।
উদ্বোধনী অনুষ্ঠানে যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষিত যুবকরাই দেশের সম্পদ। তাদেরকে ভাল উদ্যোক্তা হওয়ার পাশা-পাশি একজন ভাল মানুষ হয়ে গড়ে উঠতে হবে। খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে ভাল অভ্যাসগুলোকে আকড়ে ধরতে হবে। তাহলেই একটি সার্থক সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তিনি আরো বলেন, বর্তমান বিশ্বে ফ্রি ল্যান্সিং অত্যন্ত চাহিদা সম্পন্ন ও সম্মানিত একটি পেশায় পরিণত হয়েছে। এই পেশায় যারা ক্যারিয়ার গড়ে তুলতে পারবে তাদের ভবিষ্যৎ উজ্বল।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের, কম্পিউটার বিভাগের প্রশিক্ষক মো. মোতালেব হোসেন প্রমুখ।
