ঢাকাMonday , 15 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

admin
April 15, 2019 9:53 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, মদ, কাপড়, পলিথিন, তাশ, কসমেটিকস্ ও বিট লবণ জব্দ করেছে। সোমবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে কাকডাংগা বিওপি’র সদস্যরা গাড়াখালী এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ৪ শত টাকা মূল্যের ১২৬ বোতল ভারতীয় ফেনসিডিল, সোমবার একই বিওপি’র সদস্যরা খেয়াঘাট এলাকা থেকে ৪০ হাজার টাকা মূল্যের ২০ পিস ভারতীয় কাপড়, দুপুর ২টায় কেড়াগাছি এলাকা থেকে ১৬ হাজার ৫ শত টাকা মূল্যের ৩৩০ কেজি ভারতীয় বিট লবণ, রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় কুশখালী বিওপি’র সদস্যরা খৈয়তলা এলাকা থেকে ১৯ হাজার ৫ শত টাকা মূল্যের ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল ও পাঁচ বোতল ভারতীয় মদ, একই দিন রাত সাড়ে ৩টায় পদ্মশাখরা বিওপি’র সদস্যরা দাসপাড়া থেকে ২২ হাজার টাকা মূল্যের ৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল,
সোমবার সকাল ৯টায় ভোমরা বিওপি’র সদস্যরা ভোমরা পাকা রাস্তার উপর থেকে ২৮ হাজার ৯ শত ৫০ টাকা মূল্যের ৩৯৬ প্যাকেট ডন তাশ, কসমেটিক্স এবং সাড়ে ৭ কেজি পলিথিন ব্যাগ জব্দ করে।
তবে, বিজিবি সদস্যরা এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।