আজকে নীরব আজকে একা
ক্ষণে ক্ষণে শুধু নীরবতা,
অবিরাম ধারায় ঝরিছে বারি
হৃদয়ের মাঝে উঠিছে বাজিয়া সে সুর ভরি।
আজকে নিস্তব্ধ আজকে নিঝুম
নেই শুধু মোর আঁখিতে ঘুম,
উঠিলাম সে স্বপ্নপুরে পাইয়া স্বপ্নতরী।
চারিদিকে শুধু জল রাশি রাশি
নদী-নালা সবে গিয়াছে ভাসি,
প্লাবনময় এ ধরণী লাগিছে অনেক ভারি।
বসে বসে শুধু ভাবছি একেলা
হয় নাই মোর এ পথ চলা
চলার পথে বাঁধা এলে থামিতে কি পারি?
তৃষিত সব নতুন পরিবেশ
এ দেখে জাগে নতুন ভাবাবেশ,
শিহরিত মোর এ পরাণ পাখি
বাঁধ মানে না তবু ধরে রাখি,
এই ভীতি মনে এই স্ব-জ্ঞানে
তাহারেই আমি স্মরি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
