ঢাকাMonday , 15 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে দুই দিনে গ্রেফতার ১৫, গাঁজা জব্দ

admin
April 15, 2019 9:48 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে গত দুই দিনে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪’শ গ্রাম গাঁজাসহ বিভিন্ন মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, শনিবার রাতে বুধহাটা বাজার থেকে একশ গ্রাম গাঁজাসহ খেজুরডাঙ্গা গ্রামের মৃত সুধীর কৃষ্ণ রায়ের ছেলে বিজন কুমার রায়কে ও একই রাতে দক্ষিণ চাপড়া গ্রাম থেকে একশ গ্রাম গাঁজাসহ মৃত ইব্রাহিম সরদারে ছেলে ইউনুস আলীকে গ্রেফতার করা হয়। এদিকে, রোববার (১৪ এপ্রিল) রাতে একশ গ্রাম গাঁজা সহ বসুখালী গ্রাম থেকে মৃত আলী বক্স গাজীর ছেলে হাফিজুল গাজীকে, একই রাতে বলাবাড়িয়া খেয়াঘাট থেকে আশাশুনি গ্রামের মৃত খালেক গাজীর ছেলে মুজির গাজী ও পুইজালা গ্রামের সিরাজুল গাজীর ছেলে রাশেদ সানাকে একশ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।
এছাড়া বিভিন্ন মামলায় গত দুদিনে সুভদ্রাকাটি গ্রামের রায়হান গাজী, উত্তর একসরা গ্রামের স¤্রাট গাজী ও রফিকুল ইসলাম, পশ্চিম দগাহপুর গ্রামের শরিফুল গাজী, শ্রীধরপুর গ্রামের হুছাইন সরদার ও মিজান সরদার, কল্যাণপুর গ্রামের রাশেদ, বুধহাটা গ্রামের আজহারুল, নাসিমাবাদ গ্রামের মোসলেম মোড়ল ও কলিমাখালী গ্রাম থেকে হাসেম ঢালীকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।