সাতক্ষীরা পৌরসভার ১০ জন স্যানিটেশন ব্যবসায়ীকে নিয়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজারবাগান কলেজ রোডের তৌফিক স্যানিটারিতে এ সভা অনুষ্ঠিত হয়। তৌহিদুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্যানিটেশন ব্যবসায়ীদের মধ্যে নেটওয়ার্কিং, গুণগত মানের পণ্য উৎপাদন. দৈনিক আয় ব্যয়ের হিসাব রাখা, মাসিক কর্মপরিকল্পনা তৈরী ও সর্বোপরি স্যানিটেশন ব্যবসায়ীদের নিয়ে সংগঠন তৈরী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্যানিটেশন ব্যবসায়ী শেখ হাবিবুর রহমান রিন্টু, আব্দুল আলিম, আসাদুজ্জামান, মনিরুল ইসলাম, ফরিদা বেগম, সহিদুর রহমান ও আব্দুর রহিম। সভায় স্যানিটেশন ব্যবসায়ীদের নিয়ে সংগঠন তৈরীর বিষয়ে বিস্তারিত রূপরেখা তুলে ধরেন হোপ ফর দি পুওরেস্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
