দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ এপ্রিল) রাতে উপজেলার বদরতলা এলাকা থেকে চালতেতলা ও পুষ্পকাটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বদরতলা এলাকা থেকে চালতেতলা গ্রামের জামাত আলীর ছেলে মোকলেছুর রহমান মুকুল এবং পুষ্পকাটি গ্রামের কেয়াম উদ্দিন গাজীর ছেলে আব্দুল হাকিম।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, শুক্রবার মোকলেছুর রহমান মুকুল নামের একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং আব্দুল হাকিমকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
