ঢাকাSaturday , 13 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় তুচ্ছ ঘটনায় মহিলাকে পিটিয়ে জখম

admin
April 13, 2019 10:20 pm
Link Copied!

সৌমেন মজুমদার, তালা: তালায় পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোজিনা বেগম (৩২) নামে এক গৃহবধুকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার বারুইহাটি গ্রামে এ ঘটনা ঘটে। সে বারইহাটি গ্রামের আলাউদ্দিন সরদারে মেয়ে। এ ঘটনায় আহত রোজিনাকে এলাকাবাসী উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেছে।
আহত রোজিনা জানান, বারইহাটি গ্রামের মৃত শহর আলী সরদারের ছেলে সবুর আলী সরদারের সাথে তার পিতা আলাউদ্দিনের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই জেরে শনিবার সকাল সাড়ে ৭টায় আমাদের হাঁস-মুরগী সবুর সরদারের বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে সবুর সরদার ও তার দুই ছেলে আলমগীর সরদার (২৬)ও রুবেল সরদার (২৪) সংঘবদ্ধ হয়ে আমার উপর হামলা চালায়। বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে আমাকে এলোপাতাড়ি মারপিট করলে চিৎকার শুনে এলাকাবাসী উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। রোজিনা বেগম আরো জানান, গত ৩১ মার্চ রবিবার সকাল ১০টার সময় একইভাবে উল্লিখিতরা আমার উপর হামলা করেছিল। ওই ঘটনায় গত ৫ এপ্রিল তালা থানায় তাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করা হয়। যার নং-১৭০/১৯।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, থানায় কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।