ঢাকাFriday , 12 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

admin
April 12, 2019 9:05 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের মাঝিয়ালী গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আনছার আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে উপজেলার মাঝিয়ালী গ্রামের একটি বেগুন ক্ষেতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনছার আলী ঐই গ্রামের আব্দুল খালেকের ছেলে। নিহতের ভাই জাকির হোসেন জানান, আনছার আলী মাঝিয়াালী গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে বেগুনের চাষ করেছেন। ক্ষতিকর পোকামাকড় দমনের জন্য বেগুন ক্ষেতে তিনি আলোর ফাঁদ পেতেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই বেগুন ক্ষেতে কীটনাশক স্প্রে করে ফেরার সময় অসাবধানতাবশত আলোর ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি দুর্ঘটনায় কবলিত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
শুক্রবার (১২ এপ্রিল) তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।