ঢাকাFriday , 12 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে শিশু আজমীরকে বাঁচাতে পথে পথে ঘুরছে অসহায় মা

admin
April 12, 2019 9:52 pm
Link Copied!

মো. আশিকুর রহমান, নওয়াবেঁকী: টাকার অভাবে কি ঝরে যাবে অবুজ শিশু আজমীরের জীবন? সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের আজিজুল ও নাছিমা খাতুনের ছেলে আজমীর হোসেন (২) অন্য শিশুদের মতো বাঁচতে চাই। হাসিখুশি শিশু আজমীর নিজেও জানে না তার কি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার হাটে ছিদ্র রয়েছে। যা চিকিৎসা ও অপারেশনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। শিশু আজমীমের মাতা নাছিমা জানান, ২০১৬ সালে আজিজুল নামের এক ব্যক্তির সাথে বিয়ে হয় তার। কিন্তু সন্তান জন্ম গ্রহণ করার পরে আজিজুল জানতে পার শিশু আজমিরের হ্যার্টের সমস্যা। সে সময় তাকে তালাক দেয় আজিজুল। বর্তমানে অসহায় নাছিমা শিশু আজমীরকে নিয়ে পিতা মৃত রাহাতুল্লাহর বাড়িতে বসবাস করছেন। জন্মগ্রহণের পর থেকে শিশু আজমীরের হার্ট ও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। আজমীরের মা অন্যের বাড়িতে কাজ করে, বাজারে বাজারে ঘুরে ভিক্ষা করে শিশু আজমীরের চিকিৎসা করে আসছে।
ডাক্তার বলছে, দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে হবে। তার অপারেশনের জন্য প্রায় পাঁচ লক্ষ টাকার প্রয়োজন। নাছিমা পুত্রের চিকিৎসার জন্য দেশ বিদেশের দানশীল বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন। টাকার অভাবে কি ঝরে যাবে অবুজ শিশু আজমীরের জীবন। অন্য শিশুর মত সেও কি হাঁসি খুশিতে বেড়ে উঠতে পারবে না! আসুন সবাই সাহায্যের হাত বাড়িয়ে শিশু আজমীরের চিকিৎসায় এগিয়ে আসি। সহযোগিতা করার জন্য যোগাযোগ: স্বেচ্ছাসেবক আব্দুল্লাহ আল মামুন। মোবাইল নং ০১৭২৭-৯৬৫৮৩২, আজমীরের মাতা মোছা. নাছিমা খাতুন: বিকাশ নং ০১৭৭৬-৬৯৬২৯৭।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।