ঢাকাFriday , 12 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কর্মী সভা

admin
April 12, 2019 10:14 pm
Link Copied!

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ সকল শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
শুক্রবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ তালা উপজেলা শাখার আয়োজনে পাটকেলঘাটা আওয়ামীলীগ কার্যালয়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, তালা উপজেলা সাধারণ সম্পাদক সরদার হামিদুজ্জামান, পাটকেলঘাটা বণিক সমিতির কর্মকর্তা সাবেক সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শেখ আল আমিন হোসেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের তালা উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক শেখ জামাল উদ্দীন ও রিপন হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক সেকেন্দার আবু জাফর, মৎস্য ও প্রাণি সম্পদ সম্পাদক হাবিবুর রহমান হবি, মহিলা সম্পাদক রিনা পারভীন, সমাজ কল্যাণ সম্পাদক সপ্না বেগম, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহিনুর ইসলাম, মেহেদি হোসেন ও মামুন হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সরুলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন ও ইয়াছিন আলী। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।