ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের রসুলপুর যুব সমিতির উদ্যোগে নব-নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার রাতে সংগঠনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, ভাইস চেয়ারম্যান তানভীর হোসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। আরও বক্তব্য রাখেন রসুলপুর যুব সমিতির সহ-সভাপতি মো. সৈয়দ আহম্মদ খান, তৌফিক আলম খান, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান খান বিটু, দপ্তর সম্পাদক মো. শাহাবাজ আলী খোকন, কোষাধ্যক্ষ মো. ময়নুর আরেফিন মনি, সমাজ কল্যাণ সম্পাদক সাঈদ হাসান, রসুলপুর ক্রীড়া সংস্থার সভাপতি লিয়াকত হোসেন অরুণ প্রমুখ।
এসময় রসুলপুর যুব সমিতির পক্ষ থেকে সদর উপজেলা পরিষদের নিকট মাঠ সংস্কার ও ক্লাব ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের লক্ষ্যে আর্থিক সহায়তা কামনা করা হলে নব-নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ তাদের দাবি পূরণের আশ^াস প্রদান করেন। আলোচনা সভা শেষে রসুলপুর যুব সমিতির পক্ষ থেকে নব-নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা ও জায়নামাজ, টুপি ও তজবী উপহার দেওয়া হয়।
