কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
শুক্রবার (১২ এপ্রিল) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউপি মেম্বর নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নব-নির্বাচিত চেয়ারম্যান আকলিমা খাতুন, তপন রায়, শেখ মুজিবার রহমান, নির্মল মন্ডল, ইউপি সদস্য জবেদ আলী, শহিদুল ইসলাম ও চেয়ারম্যান কন্যা সাফিয়া পারভীন।
সভায় আরোও অংশগ্রহণ করেন পরিষদের সদস্য সদস্যবৃন্দ, চেয়ারম্যান জামাতা গাজী রাসেল, মাওলানা আইয়ুব হোসেন, ডা. আইয়ুব হাসান, প্রয়াত চেয়ারমানের বড় ভাই সোহরাব হোসেন কাগুচী, শিক্ষক, সাংবাদিকসহ অত্র এলাকার সুধিজন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আইয়ুব হোসেন শংকরপুরী।
