কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে মাদক ও জঙ্গী বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৯টায় কৃষ্ণনগর কিষাণ মজদুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘চলো যাই যুদ্ধে মাদক ও জঙ্গীর বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে জাগ্রত কৃষ্ণনগরের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাঠপূর্ণ দর্শকের উপস্থিতিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী মাদক ও জঙ্গীর বিরুদ্ধে তার কঠোর ভূমিকার কথা উল্লেখ করেন এবং উপস্থিত জনসাধারণ তার সামনে শপথ গ্রহণ করেন যে তারা মাদক ও জঙ্গীর বিরুদ্ধে রুখে দাড়াবেন এবং মাদক ও জঙ্গীকে না বললেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ মাস্টার নরিম আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাজিদুল হক সাজু, কৃষ্ণনগর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান মোল্যা ও শ্যামলী রানী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অমল ঘোষ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মেম্বর ফজলু গাজী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহরাব বিশ্বাস, আওয়ামী লীগ নেতা কাহারুল ইসলামসহ সাংবাদিক ও অত্র এলাকার সুধীজন। মাদক ও জঙ্গী বিরোধী সমাবেশ শেষে মাদক ও জঙ্গী বিরোধী কনসার্ট হয়।
