ডেস্ক রিপোর্ট: কলারোয়া রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে আজাদুর রহমান খান চৌধুরী পলাশকে সভাপতি ও মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এস এম জাকির হোসেন, সহ-সভাপতি এম এ কাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ, মোজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন (পলাশ), সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম ফারুক হোসেন, অর্থ সম্পাদক মোস্তফা হোসেন (বাবলু), দপ্তর সম্পাদক আসাদুজ্জামান ফারুকী, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম (জাহিদ), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক আরিফুল হক চৌধুরী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম রসূল, নির্বাহী সদস্য শামসুর রহমান (লাল্টু), আব্দুল আজিজ, তাজউদ্দীন আহম্মেদ রিপন ও জি এম জিয়া।
