ডেস্ক রিপোর্ট: কলারোয়ায় উপজেলা পর্যায়ে শিক্ষা বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন, ১ম সাময়িক পরীক্ষা অনুষ্ঠান, ১ম সাময়িক পরীক্ষার এসাইনমেন্ট, জরাজীর্ণ ভবন সংস্কার ও ব্যবহার অযোগ্য ভবন পুনঃনির্মাণ, শিক্ষার গুণগত মানোন্নয়নে কার্যক্রম গ্রহণ, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ অনুষ্ঠান, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন, প্রত্যেক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা, মিড ডে মিল বাস্তবায়ন, এক্টিভ মাদাস্ ফরম গঠন এবং বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার উদ্যোগসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়ে আলোচনা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন সভায় সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদ্য বিদায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার দুলাল চন্দ্র সরকারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
