সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে নবম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় মাহাবুব সরদার নামে এক মুদী ব্যবসায়ীসহ ৪ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে পুলিশ আশাশুনি সদরের সোদকনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। মাহাবুব সরদার ওই গ্রামের মৃত জালাল সরদারের ছেলে। গত (২ এপ্রিল) বিকাল ৩ টায় ওই মুদী ব্যবসায়ী চাম্পাফুল আ.প্র.চ. মাধ্যমিক বিদ্যাপীঠের নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়ন করে। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে আশাশুনি থানায় ১৩(৪)১৯ নং যৌন নিপীড়নের মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করেন।
অপরদিকে, বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রাম থেকে ওই গ্রামের সন্তোষ মন্ডল, কমলেশ মন্ডল, সুশান্ত বিশ্বাস ও শশীভূষণ রায়কে গ্রেফতার করেন এসআই বিল্লাল হোসেন। ধৃতব্যক্তিদের কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
