ঢাকাThursday , 11 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রহ্মরাজপুরে চুরির অপরাধে এনজিও কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

admin
April 11, 2019 10:30 pm
Link Copied!

ধুলিহর প্রতিনিধি: সদর উপজেলার ব্রহ্মরাজপুরে কবুতর চুরির অপরাধে এক এনজিও কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ব্রহ্মরাজপুর গ্রামের মো. আব্দুল হাকিমের বাড়িতে বিভিন্ন প্রজাতির কবুতরে ফার্ম আছে। গত ০৬ এপ্রিল ফার্ম থেকে ২৭টি কবুতর চুরি হয়ে যায়। পরদিন স্থানীয় গণমান্য ব্যক্তিদের নিয়ে পাশের বাড়ির নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা শেখ সাইদুল বাশারের বাড়ি খোঁজ নেওয়া হয়। পরে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির এএসআই কুতুব উদ্দীন’র নেতৃত্বে বেশ কয়েকটি চুরি হয়ে যাওয়া কবুতর উদ্ধার করে আব্দুল হাকিমের জিম্মায় রেখে দেন।
এ ঘটনায় ওই এনজিও কর্মকর্তা শেখ সাইদুল বাশারের নামে ৮ এপ্রিল আব্দুল হাকিম বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।