কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের নলতা রওজা শরীফ মোড়ে অবস্থিত আনারুল সুপার মার্কেটে নলতা ডেন্টাল কেয়ার উদ্বোধন উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে ডেন্টাল কেয়ার’র ব্যবস্থাপনা পরিচালক মিলন হোসেনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নলতা প্রেস ক্লাবের সভাপতি আহাদুজ্জামান আহাদ, সাংবাদিক ফারুক হোসেন লিমন, লাভলু আক্তার, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, ব্যবসায়ী আজমল হোসেন প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নলতা শাহী জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
