ঢাকাThursday , 11 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় খ্রিস্টান মিশনে আগুন লেগে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

admin
April 11, 2019 11:53 am
Link Copied!

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার মহান্দি খ্রিস্টান মিশনে আগুন লেগে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও মিশনের চারটি ঘরে রক্ষিত কমপক্ষে আটটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, কয়েকটি সিলিং ফ্যান এবং ২৩৩ জন শিশুর জন্য রাখা শিক্ষা উপকরণ, ব্যাগ, শুকনো খাবার, স্বাস্থ্য সেবার যাবতীয় উপকরণ, মূল্যবান কাগজপত্র এবং অন্যান্য সম্পদ পুড়ে গেছে।
বুধবার (১০ এপ্রিল) গভীর রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তবে মিশনের পালক অনাদি মোহন জানান, তার সাথে গ্রামের কয়েকজন খ্রিস্টান সদস্যের বিরোধ চলছিল। এর জেরেও এ ঘটনা ঘটে থাকতে পারে।
মিশনের পালক অনাদি মোহন জানান, গভীর রাতে সবাই যখন ঘুমে অচেতন তখনই এ ঘটনা ঘটে। তিনি জানান, মুহূর্তেই টিন শেডের চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা কম্পিউটার, ল্যাপটপ, সিলিং ফ্যান, শিক্ষা উপকরণ, ব্যাগ, শুকনো খাবারসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
মিশনের নৈশপ্রহরী আসগর আলি জানান, রাতে পাহারাকালিন তিনি কিছুক্ষণের জন্য তন্দ্রালু হয়ে পড়েন। হঠাৎ আগুন দেখে তিনি চিৎকার দিলে লোকজন ছুটে আসে।
এদিকে, পালক অনাদি মোহন আরও জানান, সর্বশেষ তার নিজ ঘরে আগুন লাগার আগেই তিনি তার মোটর সাইকেল, টিভি, ফ্রিজ বের করে আনেন। আগুন লাগা ঘরগুলো তালাবদ্ধ ছিল। এর জানালাগুলোও ভেতর থেকে ভালভাবে লটকানো ছিল। এ জন্য সেখানকার কোনো সম্পদ তিনি চেষ্টা করেও বের করে আনতে ব্যর্থ হন।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মিশনের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করার আগেই বেশিরভাগ সম্পদ পুড়ে যায়। পরে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।