ঢাকাThursday , 11 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভায় জেলা প্রশাসক: দুর্নীতির বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে

admin
April 11, 2019 8:16 pm
Link Copied!

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, দুর্নীতি দমনে এখন সাধারণ মানুষ অনেক সচেতন। সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে জেগে উঠেছে। মানুষ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি কথা বলতে শিখেছে। দুর্নীতি দমন ও প্রতিরোধ কার্যক্রম আগের তুলনায় বেশি হচ্ছে। সাধারণ মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন হতে হবে। এজন্য জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় তুফান কনভেনশন সেন্টারে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এসব কথা বলেন।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার, উপ-পরিচালক মো. নাজমুল হাসান ও ফয়সাল কাদির।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক শেখ আবদুল ওয়াদুদ, সদস্য যথাক্রমে ডা. আবুল কালাম বাবলা, মো. আব্দুর রব ওয়ার্ছী, ক্যাপ্টেন মো. এছহাক আলী, মরিয়ম মান্নান, মো. আব্দুর রহমান, রেবেকা সুলতানা, সাকিবুর রহমান প্রমুখ। -সংবাদদাতা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।