আশাশুনি প্রতিনিধি: ‘পানি সবার অধিকার, বাদ যাবে না কেউ আর’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সভায় সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, পিআইও সোহাগ খান, পানি উন্নয়ন বোর্ডের এসও আবুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে এ উপলক্ষ্যে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
