ঢাকাWednesday , 10 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ভূমি উন্নয়ন কর মেলা শুরু

admin
April 10, 2019 3:53 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ‘জন্মভূমির ভূমি শুদ্ধ রাখিও তুমি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা ২০১৯।

বুধবার (১০ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘ডিজিটাল সেবার মাধ্যমে ভূমি অফিস কাজ করছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ভূমি সেবা দেওয়া হচ্ছে। দুর্নীতি মুক্ত ভূমি সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।

জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টনের পরিচালনায় ও সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর সহকারী কমিশনার (ভূমি) মো. রনি আলম নুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান, আরডিসি মো. আমিনুল ইসলাম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ভূমি অফিসের কাননগোহ শফিকুল ইসলাম, প্রধান সহকারী মো. নজরুল ইসলাম, নাজির তপন কুমার সরদার, সার্ভেয়ার ইমদাদুর রহমান (তারেক), পৌর ভূমি সহকারী কর্মকর্তা কান্তি লাল সরকার, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. আজিজ হাসান প্রমুখ।

পরে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।