ঢাকাWednesday , 10 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উদ্বোধন

admin
April 10, 2019 9:43 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে পাঁচ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজজামান। এসময় প্রধান অতিথি বলেন, নিজস্ব জমি টিকিয়ে রাখতে হলে নিয়মিত কর দিতে হবে। কর না দিলে যার জমি তার থাকে না। অন্যের দখলে চলে যায়, একসময় খাস হয়ে যায়। সেকারণে অবশ্যই জমির মালিকরা কর পরিশোধ করবেন। আপনাদের জমি আপনাদের সন্তানদের ভবিষ্যৎ। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা বাড়িতে যেয়ে তোমাদের পিতা-মাতাকে বলবে জমির খাজনা না দিয়ে থাকলে এখনি খাজনা দাও। কারণ, ওটা আমাদের ভবিষ্যৎ। তিনি আরও বলেন, যারা এই মেলা চলাকালীন সময়ের মধ্যে কর দিতে চান এখানেই তাদের কর নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসাইন সাগর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, বিশিষ্ট সমাজ সেবক এসএম আফজালুল হক, ভূমিহীন সমিতির সভাপতি মো. মোকছেদ আলী, ওসিসি কর্মকর্তা প্রনব বিশ্বাস, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মো. আনিসুর রহমান মল্লিক, রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান প্রমুখ।
এসময় ভূমিহীন সমিতির সভাপতি তার বক্তেব্যে বলেন, অধিকাংশ সরকারি খাস জমি ভূমিদস্যুদের দখলে। এসব খাস জমি ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার করে ভূমিহীনদেরকে দিতে হবে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মেলা উদ্বোধন করেন ও মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এর আগে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে বেরিয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিস চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, স্কুল শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করে। প্রসঙ্গত, ১০ এপ্রিল হতে ১৬ এপ্রিল ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।